সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু

7 August 2023

সম্মানিত যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ০৭ আগস্ট ২০২৩ তারিখ সোমবার থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার দুপুর ১২:২৫টায় ফ্লাইট বিজি৫৯১ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি কক্সবাজার পৌঁছাবে দুপুর ০১:৫০টায়। অন্যদিকে কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার দুপুর ১২:৪০টায় ফ্লাইট বিজি৫৩৬ সরাসরি সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ০২:০৫টায়।

সম্মানিত যাত্রীগণ বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের যে কোন সেলস্ অফিস, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। 


সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ জেলা ব্যবস্থাপক সৈয়দপুর, মোবাইল নং-০১৭৭৭৭৭৫৫৩৮ স্টেশন ম্যানেজার সৈয়দপুর, মোবাইল নং-০১৭৭৭৭৭৫৫৩৯, জেলা বিক্রয় অফিস +৮৮-০২ ৫৮৯৯৫৬৯৫৪। বিমান ফেসবুক পেইজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour

// //