আজ ২১ সেপ্টেম্বর থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী ১০তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ১৫ থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে
টিকেট বিক্রি করছে। আজ প্রথম দিন শুরু থেকেই বিমানের কাউন্টারে সম্মানিত
যাত্রীবৃন্দের ভিড় লক্ষ্য করা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমাণ্ডু, দিল্লি, কলকাতা ও
ঢাকার যাত্রীদের জন্য জাপানের নারিতা রুটের টিকেট ক্রয়ে ২০% ডিসকাউন্ট প্রদান করছে।
অর্থাৎ এসব রুটের যেসকল সম্মানিত যাত্রী নারিতা যাবেন বা নারিতা থেকে এসব রুটে
বিমানের ফ্লাইটে ভ্রমণ করবেন তাদের জন্য বর্তমান মার্কেট ফেয়ারের উপর ২০ শতাংশ ডিসকাউন্ট
দেয়া হচ্ছে। এসকল রুটের যাত্রীগণ মেলার পাশাপাশি বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস
থেকে প্রমোকোড RISINGSUN ব্যবহার করে ২০% ছাড়ের টিকেট ক্রয় করতে পারবেন। অফারটি ৩০
সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চালু থাকবে।
এছাড়াও ঢাকা থেকে যেসকল যাত্রী গুয়াংজু, আবুধাবি, দুবাই,
শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু যাবেন সেসকল যাত্রী
২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে মেলা থেকে টিকেট ক্রয় করলে বর্তমান
মার্কেট ফেয়ারের উপর ১৫% ডিসকাউন্ট পাবেন। বিশেষ ডিসকাউন্টের পাশাপাশি মেলায় আগত
দর্শনার্থীদের জন্য গেইট এন্ট্রি টিকেটের উপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন
ফ্রি টিকেট দিচ্ছে। প্রথম দিন র্যফেল ড্রয়ে বিজয়ী পাচ্ছেন ঢাক-দিল্লি-ঢাকা রুটের কাপল টিকেট, দ্বিতীয়
দিনের বিজয়ী পাবেন ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের কাপল টিকেট এবং শেষ দিনের বিজয়ী পাবেন
ঢাকা-নারিতা-ঢাকা রুটের কাপল টিকেট।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে মেলার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
জনাব মোঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন
কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব লোকমান হোসেন মিয়া, বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, পর্যটন
কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোঃ রাহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত নেপালের মান্যবর
রাষ্ট্রদূত জনাব ঘনশ্যাম ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত
শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার, ট্যুরিজম বোর্ডের সিইও, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড
এর ব্যবস্থাপনা পরিচালক এবং পর্যটন বিচিত্রার সম্পাদক। বিমানের পক্ষ থেকে
অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব)
জনাব মোঃ ছিদ্দিকুর রহমান। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক
বিপণন ও বিক্রয় (যুগ্মসচিব) জনাব মোঃ কামরুল হাসান খান এনডিসি এবং বিমানের উর্ধতন
কর্মকর্তাবৃন্দ । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের টাইটেল
স্পন্সর।