সম্মানিত যাত্রীবৃন্দ এবং বিমানের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের
মধ্যে যাত্রী সচেতনতা বৃদ্ধি, সম্মানিত যাত্রীবৃন্দের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, বিমানের
সম্পদ ও স্থাপনার সুরক্ষা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক Biman Security Week-2023 (বিমান নিরাপত্তা সপ্তাহ-২০২৩)
উদযাপিত হচ্ছে।
বিমান
নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে ১৪ থেকে ১৬ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আজ
১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে Biman Security Week-2023 উদযাপনের শুভ সূচনা
করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। বিমান
সিকিউরিটির আধুনিকায়নে নতুন ড্রেসকোড প্রণয়ন করা হয়েছে এবং বিমান সিকিউরিটির নতুন লোগো
উন্মোচন করা হয়েছে। এছাড়াও দেশব্যাপী বিমানের স্থাপনাসমূহসহ দৃশ্যমান বিভিন্ন স্থানে
সচেতনতামূল পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচারপত্র বিলি
করা হচ্ছে।