১৬ ডিসেম্বর বাঙালি
জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ সম্মানিত
যাত্রীবৃন্দের মাঝে ১৬% ডিসকাউন্টে টিকেট বিক্রি করবে। বিমানের সকল অভ্যন্তরীন রুট
সহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও
ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘন্টা) এ ছাড়
চলবে। সম্মানিত যাত্রীবৃন্দ ১৬ ডিসেম্বর সহ শিডিউলে থাকা পরবর্তী যে কোন তারিখের
টিকেট এ দিন ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন।
সম্মানিত যাত্রীগণ বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক
ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল
অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকেট
ক্রয়ের ক্ষেত্রে মুল ভাড়ার উপর ১৬% ডিসকাউন্ট পাবেন। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট
ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে। দেশ ও বিদেশের সকল স্থান
থেকে উক্ত ছাড়ের টিকেট ক্রয় করা যাবে।