নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে হজ ফ্লাইটে সামনের কেবিনের আসন নিশ্চিতকরণ

7 June 2022

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিশেষ হজ ফ্লাইটসমূহের সম্মুখ কেবিনের সীমিত সংখ্যক আসন প্রাপ্তির বিষয়ে সম্মানিত হজযাত্রীদের মধ্যে আগ্রহ ও চাহিদা পরিলক্ষিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সম্মানিত হজযাত্রীগণকে সম্মুখ কেবিনের আসন পূর্ব থেকে নিশ্চিতকরার অনুরোধ জানাচ্ছে।

সম্মুখ কেবিনের আসন নিশ্চিকতকরণের জন্য বিমান নিম্নলিখিত চার্জ/ফি ধার্য করেছে। বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০.০০ সৌদি রিয়াল।     

শর্তসমূহ:

Ø সম্মানিত যাত্রীগণ শুধু সম্মুখ কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোন পার্থক্য থাকবে না।  

Ø এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটসমূহের জন্য প্রযোজ্য।

বলাকাস্থ বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কলসেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা গ্রহণ করা যাবে।     

যোগাযোগ:

হজ ক্যাম্পের বিমান সেলস অফিস:  ফোন: +88-02-48963715, +88-02-48963725

                                             মোবাইল: 01777760370, 01777715740  

 

মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিসের হজ সেল:  ফোন:  +88-02-223381244

                                                      মোবাইল: 01777760372    

 

সেলস অফিস (বলাকা):  মোবাইল: 01777715630-31

         ফোন: +88-02-8901600/ Ext.2135/ 2136

 

বিমান কলসেন্টার: 01990997997       

 

 

প্রকাশের অনুরোধসহ-

 

তাহেরা খন্দকার

মহাব্যবস্থাপক জনসংযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।     

// //