বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের
মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি (H.E. Mr. ITO Naoki) আজ পহেলা নভেম্বর মঙ্গলবার সকালে
বিমানের প্রধান কার্যালয় বলাকায় সাক্ষাৎ করেন।
বিমানের এমডি ও সিইও বলাকায় রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং
এবং গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জাপানের মান্যবর রাষ্ট্রদূত
সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।